আমরা প্রায়ই বলি — “আমি বেঁচে আছি।”
কিন্তু একটু গভীরভাবে ভাবলে দেখা যায়, এই কথাটা অনেক সময় পুরোপুরি সত্য নয়।
কারণ যদি সত্যিই আমরা বেঁচে থাকি,
তাহলে কেন আমরা প্রায়ই ভাবি —
“আমার সেই স্বপ্নটা পূরণ হলে আমি সত্যিকারের ভালোভাবে বাঁচতে পারবো।”
আমরা যেন আজকে বাঁচি না,
আমরা বাঁচি আগামী দিনের আশায়।
আমরা ভাবি —
আগামীকাল ভালো হবে,
আগামী বছর সব ঠিক হবে,
একদিন আমি সত্যিই সুখে বাঁচবো।
কিন্তু একটা প্রশ্ন করি —
আজকের এই দিনটা কি তোমার জীবনের অংশ নয়?
আজকের এই শনিবারে কি তুমি বেঁচে নেই?
যে ভবিষ্যতের অলিখিত স্বপ্নের পিছনে আমরা ছুটছি,
সেই স্বপ্নের জন্য কেন আমরা আজকের বেঁচে থাকার আনন্দকে অবহেলা করছি?
আমরা ভুলে যাই —
আগামীকাল হয়তো আসবেই না।
হয়তো আমি থাকবো না,
হয়তো তুমি থাকবে না।
তবুও আমরা আগামী দিনের চিন্তায়
আজকের জীবনের রস হারিয়ে ফেলি।
তাই একটু থামো।
এই মুহূর্তেই
নিজের সঙ্গে একটু সাক্ষাৎ করো।
নিজেকে জিজ্ঞেস করো —
“আমি কি সত্যিই ভালো আছি?”
“আমি কি সত্যিই সুন্দরভাবে বেঁচে আছি?”
যাও, এখনই এই কাজটি করো।
কারণ পৃথিবীর কেউই তোমাকে
তোমার সেই গোপন নিজের সঙ্গে পরিচয় করিয়ে দেবে না।
সবাই চাইবে তুমি তাদের সঙ্গে থাকো,
তাদের কথায়, তাদের দুনিয়ায়।
কিন্তু মাঝে মাঝে
একটু সময় দাও —
শুধু নিজের জন্য।
একটু সময়
একান্ত নিরবতায়
নিজের কাছেই থাকো।
আর যদি এই লেখাটা পড়ে
তোমার মনে কোনো অদ্ভুত অনুভূতি জাগে,
তাহলে ভয় পেয়ো না।
কারণ এতক্ষণ
তোমার সঙ্গে কথা বলছিল —
তোমার নিজেরই গোপন বিবেক।
