About Us

Universal Success Point (USP) is an Non-Governmental Organization dedicated to Education, Inner Transformation, Spiritual Growth and Social Wellbeing. We believe true success begins with peace of mind, self-awareness and compassionate action. ​

meditation23

আমাদের যাত্রা (our journey)

যখনই বিজ্ঞান নিজের কর্তব্য পালনে ব্যস্ত, তখন মানবসভ্যতা সাময়িক বিশ্রামের অজুহাতে নিজের অজান্তেই বিজ্ঞানের আবরণে নিজেকে রঙিন করে তোলে। আধুনিকতার মোহে আচ্ছন্ন এই সভ্যতা ভুলে যায় সেই সহজ, প্রাকৃতিক জীবনযাত্রা—যেখানে জীবনের ছন্দ ছিল প্রকৃতির সঙ্গে সঙ্গতিপূর্ণ।

বনমানুষের যুগে ছিল না কোনো ১২ জিবি RAM, না ছিল প্রযুক্তির কোনো ঝলক। তবুও তখন বৃষ্টি পড়তো, পাখিরা বাসা বাঁধত, মানুষ প্রাণভরে শ্বাস নিত তাই তারা শান্ত।

কিন্তু যদি বর্তমান মানবসভ্যতা বলে আমি শিক্ষিত, আধুনিক বিজ্ঞানমনস্ক তাহলে তারা

কোনো প্রশ্নের সম্মুখীন হতে দ্বিধাবোধ হবে না কারণ, সে শিক্ষিত জ্ঞানী তাই তার প্রতি প্রত্যক্ষ প্রশ্ন যে সেই মানব সভ্যতা কি উত্তর দিতে সক্ষম ,সে কি জানে—

  • সে আসলে কে?
  • কি তার শ্বাস-প্রশ্বাস?
  • তার চিন্তা বা কল্পনার বাস্তবিক প্রভাব কী?
  • অবচেতন মন আসলে কী? তার ব্যবহার কেমন?
  • জন্ম থেকেই কেন সে ওষুধনির্ভর?
  • সে কেন আজ অশান্ত, বিভ্রান্ত?
  • কেন সিদ্ধান্ত নিতে সে বারবার হতাশ হয়ে পড়ে?

সেই দেহ মন ও বিবেক কেন্দ্রীক সকল প্রশ্নের উত্তর ও সমাধানের স্বপ্নে ইউনিভার্সাল সাকসেস পয়েন্ট মহাজাগতিক যাত্রা শুরু করেছে।

 

about1

আমাদের উদ্দেশ্য (Our Mission)

যতই আধুনিকতা আসুক মানব সভ্যতার প্রকৃত উদ্দেশ্য পূর্ণ করার জন্য মানবগণকেই আবার একবার গভীর চিন্তা করতে হবে। সেই চিন্তার গোপন সূত্রগুলি চোখের সামনে তুলে ধরাই হল ইউনিভার্সাল সাকসেস পয়েন্টের প্রকৃত উদ্দেশ্য।

আমাদের দর্শন (Our Vision)

দেখছি মানুষটি ধনী, জ্ঞানী, সম্মানীয় কিন্তু প্রকৃত দর্শন এটাই যে ব্যক্তি কারো সাহায্য ছাড়াই নিজের গোপন শক্তির দর্শন করতে পারেন কি? গোপন শক্তি অর্থাৎ সে নিজের সকল সমস্যা সে নিজেই সমাধানের পথ খুঁজে পান কিনা। সেই মানব সভ্যতার অন্তদর্শনই আমাদের দর্শন।

about2
about2 img

আমাদের লক্ষ্য (Our Goal)

এই লেখাটি যেই দিন আপনার চোখে পড়বে, সেই দিন থেকেই একবার ভাবুন—আজ পর্যন্ত পৃথিবীর বুকে অগণিত মানুষ শিক্ষিত ও প্রতিষ্ঠিত হয়েছেন। কিন্তু সেই শিক্ষিত ও প্রতিষ্ঠিত মানুষের ব্যক্তিগত জীবনে, যখন কোনো গভীর সমস্যার সম্মুখীন হতে হয়—সেটি পারিবারিক, সামাজিক, শারীরিক, অর্থনৈতিক বা চাওয়া-পাওয়ার দ্বন্দ্ব ঘিরে যেকোনো কিছু হতে পারে—তখন সেই সমস্যা কীভাবে অনুভব করেন তারা?

প্রশ্ন হলো—এই সবকিছু কি কেবল মনের দ্বারাই অনুভব নয়?

হ্যাঁ, মন নামক এক সূক্ষ্ম বস্তু থেকেই জন্ম নেয় আমাদের জীবনের প্রায় সব সমস্যার। অথচ, সারা ভারতবর্ষে আজও এমন কোনো জনপ্রিয় বিদ্যালয় গড়ে ওঠেনি, যেখানে “মন” নিয়ে গভীরভাবে পড়াশোনা বা চর্চা হয়।

ইউনিভার্সাল সাকসেস পয়েন্ট আগামী দিনে সেই অভাব পূরণের লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছে। আমরা চাই, প্রতিটি ছাত্র-ছাত্রী যেন শেখে কীভাবে তার জীবনে আসা ব্যক্তিগত সমস্যার সমাধান নিজেই করতে সক্ষম হয়।

আমাদের বিশ্বাস, প্রতিটি শিশুর ভেতরে এমন এক মহাজাগতিক কল্পনা ও শক্তি রয়েছে, যা তাকে কঠিন বাস্তবতা ও দুঃখ কল্পনার মধ্যেও নির্ভরতার পথ দেখাতে পারে। সেই বিশ্বাস থেকেই ইউনিভার্সাল সাকসেস পয়েন্ট অঙ্গীকারবদ্ধ এক নতুন ধারার শিক্ষার প্রতি।

কারণ, আমরা সবাই জানি—শুধু পরীক্ষায় ভালো ফল করলেই যথেষ্ট নয়। যদি একজন ছাত্র বা ছাত্রী জীবন সম্পর্কে সঠিক ধারণা ও সচেতনতা অর্জন করতে পারে, তখনই ইউনিভার্সাল সাকসেস পয়েন্ট ধন্য ও সার্থক হবে।